অন্যান্য খেলা

নক্ষত্র পতনের অস্ট্রেলিয়ান ওপেন

নক্ষত্র পতনের অস্ট্রেলিয়ান ওপেন

চতুর্থ রাউন্ডের বাঁধা পেরোনো হয়নি পুরুষদের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরারের। এবার সেমির আগেই বাদ পড়লেন নারীদের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনাল পেরোনো হয়নি পুরুষদের অষ্টম বাছাই কেই নিশিকোরিরও!

সেরেনা-নিশোকোরি দুজনের বাদ পড়ার পেছনে একটা জায়গায় মিল থাকল। দুজনেই চোটের শিকার। সেরেনা তাও খেলা শেষ করেছেন, কিন্তু ম্যাচ থেকে অবসর নিয়ে নোভাক জোকোভিচকে শেষ চারে তুলে দিয়েছেন নিশিকোরি।

চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে ৬-৪, ৪-৬, ৭-৫ সেটে হেরেছেন সেরেনা। প্রথম সেট জিতেছেন, পরের সেটে হেরেছেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে এগিয়ে থাকা অবস্থায় মার্কিন টেনিস কিংবদন্তিকে জাপটে ধরে পায়ের পুরনো চোট। প্রতিপক্ষের সেই চোটের সুযোগ নিয়ে ম্যাচটাই বের করে নেন প্লিসকোভা। এ নিয়ে তিনবার চেক প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেন সেরেনা।

চোটের কারণে কোর্ট থেকে বের হওয়ার আগে জোকোভিচের বিপক্ষে ৬-১, ৪-১ গেমে পিছিয়েই ছিলেন নিশিকোরি। নাছোড়বান্দা চোটের কারণে গ্র্যান্ড স্লামে পাঁচবার ও সবমিলিয়ে মোট ২১বার কোর্ট থেকে খেলা শেষ না করেই বেরিয়ে গেলেন ছেলেদের অষ্টম বাছাই।

অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে ওঠার পর প্রতিবারই শিরোপা নিয়ে গেছেন এমন সমীকরণে জোকোভিচের সামনে শুক্রবারের প্রতিপক্ষ শীর্ষ বাছাই লুকাস পাউলি। দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন রজার ফেদেরারকে বিদায় করে চমক জাগানো গ্রীসের স্টেফানো সিটসিপাসকে। ম্যাচটি হবে বৃহস্পতিবার!

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন টেনিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…