চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোকোভিচের হাতে ১৭তম গ্র্যান্ড স্লাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রথম সেটটা জিতেছিলেন সহজে। পরের দুই সেট আবার হারলেন যাচ্ছেতাই ভাবে। সহজে দুই সেট জিতে ডমিনিক থিয়েম যখন পাচ্ছেন প্রথম গ্র্যান্ড স্লামের সুবাস, তখনই ঝলক নোভাক জোকোভিচের। নিজের সবটুকু অভিজ্ঞতা ঢেলে ভেঙে দিলেন অস্ট্রিয়ান প্রতিপক্ষের স্বপ্ন। হাতে তুললেন ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্লাম ও রেকর্ড অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা।

রড লেভার অ্যারেনায় রোববার ডমিনিক থিয়েমকে ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে তুলেছেন জোকোভিচ। এককভাবে সর্বোচ্চবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ডটা আরেকটু সমৃদ্ধ হল সার্বিয়ানের। প্রথম পুরুষ হিসেবে ৮ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নজির গড়লেন। মেয়েদের ক্ষেত্রে রেকর্ডটা একপ্রকার ধরাছোঁয়ার বাইরে, ১১বার এই গ্র্যান্ড স্লাম জিতে সবার উপরে মার্গারেট কোর্ট।

শুধু অস্ট্রেলিয়ান ওপেনেই নয়, জোকোভিচ রেকর্ড গড়েছেন অন্য এক জায়গাতেও। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম পুরুষ হিসেবে তিন দশকে গ্র্যান্ড স্লাম জয়ের প্রথম কৃতিত্বটা তারই। রড লেভার অ্যারেনাতেই ২০০৮ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ‘দ্য জোকার’। এরপর ২০১১ সালে নিজের দ্বিতীয় ও সেই দশকের প্রথম শিরোপার দেখাও পেয়েছিলেন এই কোর্টে। নতুন দশকেও জোকোভিচকে খালি হাতে ফেরাল না বছরের প্রথম গ্র্যান্ড স্লামের মঞ্চ।

নিজের প্রিয় শিরোপা হাতে নিয়েও অবশ্য খানিকটা মন খারাপ জোকোভিচের। মাইক্রোফোনের সামনে যে বক্তব্য রেখেছেন তা অনেকদিন মনে রাখার মতো, ‘২০২০ সালের শুরুটা বেশ ঘটনাবহুল। অস্ট্রেলিয়ায় দাবানল, বিশ্বজুড়ে সংঘাত আর আমরা হারিয়েছি কোবি ব্রায়ান্টকে। যাকে আমি মনে করতাম ব্যক্তিগতভাবে আমার পথপ্রদর্শক হিসেবে।’

‘আমি সবাইকে বলতে চাই সবাই একসঙ্গে থাকুন, নিজের পরিবারের সঙ্গে থাকুন, যাকে সবচেয়ে ভালোবাসেন তাকে জড়িয়ে বাঁচুন, তার যত্ন নিন। এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আশেপাশে যা হচ্ছে সে বিষয়ে সচেতন থাকুন। আর সবার প্রতি নম্র আচরণ করুন।’

‘এই টুর্নামেন্টটা আমার জীবনে সবচেয়ে প্রিয়। আশা করি সামনের বছরগুলোতে আরও শিরোপা ঘরে নিয়ে যেতে পারবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেন টেনিসনোভাক জোকোভিচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT