চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটে লিভারপুল, সঙ্গী চেলসিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কিছুটা শঙ্কা নিয়েই অস্ট্রিয়ায় পা রেখেছিল লিভারপুল। তবে সব শঙ্কা উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে উঠে গেছে তারা। মঙ্গলবার রাতে অস্ট্রিয়ার ক্লাব এফসি সলজবুর্গকে ২-০ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। অল রেডদের হয়ে একটি করে গোল করেন নাবি কেইটা ও মোহামেদ সালাহ।

লিভারপুলের রাতে নকআউট নিশ্চিত করেছে ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসিও। তারা ২-১ গোলে হারায় ফরাসি ক্লাব লিঁলেকে। ব্লুজদের হয়ে গোল করেন টামি আব্রাহাম ও সিজার অ্যাসপিলিকুয়েটা।

গত আসরে চ্যাম্পিয়ন হলেও নকআউট নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল লিভারপুলকে। এবারও তাই। গত বছরও শেষ ম্যাচে অন্তত এক পয়েন্টের হিসাব ছিল, এবারও হিসাবটা সেই একই। গত বছরের মতো এবারও হিসাবটা মিলে গেল।

আগের দেখায় লিভারপুলের মাঠে চোখে চোখ রেখে লড়াই করেছিল সলজবুর্গ। অ্যানফিল্ডের সেই ম্যাচে লিভারপুল শেষ পর্যন্ত জিতেছিল ৪-৩ গোলে। এদিনও শুরুতে লড়াই হয় জমজমাট। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে ‍দুদল। গোল নষ্টের তালিকায় সালাহ এবং আরলিং ব্রাউট হালান্ডও আছেন। হালান্ড আবার চলতি মৌসুমে এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচেই গোল করেছেন।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোলের দেখা মেলে। ৫৭ মিনিটে সাদিও মানের ক্রস থেকে গোল করেন নাবি কেইটা। এর এক মিনিট পরই স্কোরলাইন হয়ে যায় ২-০। অবিশ্বাস্য এক গোল করেন সালাহ।

মিশরীয় তারকার দ্বিতীয় গোলই সলজবুর্গের গতি ‘মেরে ফেলে’। এরপর আক্রমণের ধার বেড়ে যায় লিভারপুলের। একাধিক আক্রমণের ফাঁকে মানের একটি শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

Reneta

এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করল লিভারপুল। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে নকআউটে নাপোলিও। মঙ্গলবার রাতে তারা ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় জেঙ্ককে। ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করে সলজবুর্গ। আর ছয় ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় জেঙ্ক।

অন্যদিকে, লিঁলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঘরের মাঠে জেতে চেলসি। প্রথমার্ধের ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন টামি আব্রাহাম। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসপিলিকুয়েটা।

নকআউটে যেতে হলে এই ম্যাচে জিততেই হত চেলসিকে। তবে ভয় ছিল তাদের ঘরের মাঠের পারফরম্যান্স। এই ম্যাচের আগে স্টামফোর্ড ব্রিজে টানা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হেরেছিল চেলসি। যেটা এই প্রতিযোগিতায় তাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স।

গ্রুপ ‘এইচ’র তলানির দল হলেও এদিন ম্যাচে চেলসিকে বেগ দেয় ফরাসি ক্লাবটি। ৭৮ মিনিটে এক গোল শোধ করে স্বাগতিক দর্শকদের মনে ভয়ও ধরিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে ম্যাচ জিতে নেয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

এই মৌসুমে ইংল্যান্ড থেকে চারটি দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠল। লিভারপুল, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চেলসি।

এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে গেল চেলসি। তাদের সমান ১১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে ভ্যালেন্সিয়া। ১০ পয়েন্ট নিয়ে তিনে আয়াক্স। মঙ্গলবার রাতেই ভ্যালেন্সিয়ার কাছে ১-০তে হেরে বিদায় নেয় গত আসরের সেমিফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্স। লিঁলের পকেটে মাত্র এক পয়েন্ট।

রাতের অন্য দুই ম্যাচের একটিতে রুশ ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গকে ৩-০ গোলে হারায় পর্তুগিজ ক্লাব বেনফিকা। এছাড়া লিঁও এবং লিপজিং ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮ সিসি ক্যামেরায় প্রধান বিচারপতির আদালত

পরবর্তী

শীর্ষ বর্মি সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

পরবর্তী
মিয়ানমার-অবরোধ

শীর্ষ বর্মি সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT