চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটে বার্সা, অপেক্ষায় পিএসজি-লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইন্টার মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে নকআউট পর্বে উঠে গেছে বার্সেলোনা। নাপোলির সঙ্গে পিএসজি সমান ব্যবধানে ড্র করায় তাদের এখনো অপেক্ষায় থাকতে হবে। আর লিভারপুল বেলগ্রেডের বিপক্ষে ০-২ গোলে হেরে যাওয়ায় তারাও একই অবস্থার ভেতর পড়েছে।

ইন্টারের বিপক্ষে মেসি খেলবেন কি না, সেটি নিয়ে জল্পনা-কল্পনা ছিল। কোচ তাকে দলে রাখার ঘোষণাও দেন। কিন্তু শতভাগ সুস্থ না হওয়ায় খেলতে পারেননি।

মহাতারকা না খেললেও খুব একটা বিপদে পড়েনি দুর্দান্ত গতিতে ছুটতে থাকা বার্সা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বার্সা এগিয়ে যায়। ৮৩ মিনিটের সময় গোল করেন ম্যালকম। ডান দিক থেকে তাকে বল দেন ফিলিপে কৌতিনহো। ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের নিচু শটে জাল খুঁজে নেন তিনি।

৪ মিনিট বাদে ম্যাচে ফিরে আসে ইন্টার। গোল করেন ইকার্দি।

Reneta

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭।

গ্রুপের আরেক ম্যাচে পিএসভির বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি। পিএসভির পয়েন্ট ১।

নাপোলির বিপক্ষে পিএসজি এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। গোল করেন হুয়ান বার্নেট। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের সময় নাপোলি পেনাল্টি পেলে সমতায় ফিরে আসে। বল জালে পাঠান লরেনজো ইনসিগনে।

পিএসজির মাঠে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। পিএসজি ড্র করায় এই গ্রুপ থেকে নকআউটে যাওয়ার লড়াই জমে উঠেছে।

চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ৬ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

৫ পয়েন্ট নিয়ে তিনে আছে পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রেড স্টারও টিকে আছে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে।

জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডকে তারা উড়িয়ে দিয়েছে ২-০ গোলে। ‘এ’ গ্রুপ থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ। পরের ম্যাচে উভয় দল একটি করে পয়েন্ট পেলেই নকআউটে চলে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বল প্রধানমন্ত্রীর কোর্টে ছেড়ে দিয়েছি: মুজাহিদুল ইসলাম সেলিম

পরবর্তী

ড. কামালের বাসভবন থেকে গণভবনে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা

পরবর্তী
ড. কামাল হোসেন

ড. কামালের বাসভবন থেকে গণভবনে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা

ফ্রান্স-প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ-হত্যা-মাক্রোঁর ওপর হামলা

মাক্রোঁর ওপর হামলার চক্রান্ত, গ্রেপ্তার ৬

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT