চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটে নয়, ফাইনালে রিয়ালকে চান রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জোর সম্ভাবনা আছে দ্বিতীয় রাউন্ডেই রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের মুখোমুখি হওয়ার। তবে এত দ্রুতই সাবেক ক্লাব রিয়ালের মুখোমুখি হতে চাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাস ফরোয়ার্ডের ইচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেন প্রতিপক্ষ হিসেবে থাকে তার এক সময়ের প্রিয় দলটি।

রিয়ালে স্মরণীয় নয়টি মৌসুম কাটিয়ে ২০১৮ সালে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। লস ব্লাঙ্কোসদের হয়ে সময়টাতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ মহাতারকা। নিজের পাঁচ ব্যালন ডি’অরের চারটিই এসেছে সেই সময়ে।

রোনালদোবিহীন সময়ে চ্যাম্পিয়ন্স লিগে বেশ করুণ অবস্থা রিয়ালের। গত মৌসুমে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে। চলতি মৌসুমে পিএসজির পেছনে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে গ্রুপ রানার্সআপ হয়ে। তাতে জোর শঙ্কা আছে লিভারপুল, ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসের মতো দলগুলোকে দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার।

অন্যদিকে ৩৪ বছর বয়সেও জুভেন্টাসের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন রোনালদো। জুভদের প্রধান কান্ডারি তিনি। নিজের পারফরম্যান্সে বলিয়ান সিআর সেভেন স্কাই স্পোর্টস ইতালিয়াকে জানিয়েছেন, এখনই সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে চান না।

‘রিয়াল একটি অসাধারণ দল। আমাকে যদি জিজ্ঞেস করেন তবে চাইবো এখনই তাদের মুখোমুখি না হতে। আমি ফাইনালে তাদের বিপক্ষে লড়তে আগ্রহী!’

গত কিছুদিন চোট সমস্যায় ভুগলেও এখন সেই সমস্যা নেই বলেও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা, ‘আমি ঠিক আছি, যে চোট সমস্যা ছিল সেটা কাটিয়ে উঠেছি। গত চার সপ্তাহ ধরে চোটের সমস্যায় ভুগছিলাম, এখন সেটা কাটিয়ে উঠেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT