চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজ শরীফের গাড়িচাপায় ছেলের মৃত্যুর খবরে বাবার হার্ট অ্যাটাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
শিশুমৃত্যু

রাস্তার রোড ডিভাইডারে দাঁড়িয়ে নওয়াজ শরীফের গাড়ি বহর যাওয়া দেখছিলো নয় বছর বয়সী আহমেদ চুঘতাই। সেই সময়ই নওয়াজ শরীফের গাড়িগুলোর একটি ধাক্কা দেয় শিশুটিকে। তাতেই ঘটে দুর্ঘটনা। প্রাণ হারায় শিশুটি। শুক্রবার প্রাণ হারানো শিশুটির দাফন সম্পন্ন হয় শনিবার।

শিশুর মৃত্যুর ঘটনা সহ্য করতে পারেননি বাবা। ফলে হার্ট অ্যাটাক হয় তারও। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানের গুজরাটের এই শিশুটির মা এখন সন্তান হত্যার পুরো দায়ভার দিচ্ছেন নওয়াজ শরীফকেই। গুজরাটের ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার সোহেল ছাত্তা বলেন, ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে ঘাতক গাড়িটিকে সনাক্ত করা হয়েছে। আক্রান্ত পরিবারটি নিশ্চয়ই ন্যায়বিচার পাবে।

পাকিস্তানের বেশ কিছু মন্ত্রীরাও অংশ নেন সেই শিশুটির শেষকৃত্যে। ষষ্ঠ গ্রেডে পড়ুয়া আহমেদ রোড ডিভাইডারের লেনে দাঁড়িয়ে ছিলো। নওয়াজ শরীফের গাড়িবহর যাওয়ার সময় সে হঠাৎই রাস্তায় চলে আসে। কিন্তু তাকে দেখেও গাড়ি থামায়নি সেই ঘাতক গাড়িটি।

এমনকি কিছু উদ্ধারকারী গাড়িও ছিলো সেই বহরে। কিন্তু তারাও দুর্ঘটনা ঘটার পরে গাড়ি থামায়নি। শিশুটির চাচা বলেন, ছেলেটা রাস্তায় পড়ে কাতরাচ্ছিলো কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য থামেনি।

বিপদ যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের রাজনীতিবিদ নওয়াজ শরীফের। এই তো কদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য হয়ে পদত্যাগে বাধ্য হন পাকিস্তানের এই সদ্য সাবেক প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাড়িচাপানওয়াজ শরীফশিশুমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬

কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি?

মে ১৭, ২০২৬

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬

হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নি/হ/ত

মে ১৭, ২০২৬

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT