কৃষি

নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাকসবজির বীজ ও সার বিতরণ

নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাকসবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নওগাঁয় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লটভুক্ত কৃষকদের মধ্যে বিনামুল্যে সার, বীজ এবং বিভিন্ন উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি চত্বরে কৃষকের মাঝে এসব উপকরণ তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর উপজেলার ৩৭টি প্লটের ৩৭ জন কৃষকের মধ্যে প্রত্যেককে বসতবাড়ি সংলগ্ন ১ দশমিক ৫ শতক জমির বিপরীতে বিভিন্ন সবজির বীজ, ভার্মি কম্পোষ্ট, ইউরিয়া, ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

বিষয়:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…