চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৮:১২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলংকা থেকে:  শততম টেস্টের তৃতীয় দিন শেষে ৭৫ রানে এগিয়ে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসানের সেঞ্চুরি ও অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত এবং অধিনায়ক মুশফিকের ফিফটিতে তৃতীয় দিনে লড়াইয়ে ফিরেছে টাইগাররা। শ্রীলংকার ৩৩৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬৭ করে ১২৯ রানের লিড পায়। জবাবে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫৪ রান তুলে দিন শেষ করেছে হোস্ট শ্রীলংকা।

বাংলাদেশের ইনিংসটা যেন ধ্বংসস্তূপ থেকেই উঠে দাঁড়িয়েছে। তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় মুশফিক-সাকিবের ষষ্ঠ উইকেটে ৯২ রানের পার্টনারশিপে লড়াইয়ে ‘টিম-বাংলাদেশ’। ক্যারিয়ারের ১৭ নম্বর ফিফটি পাওয়া লাল-সবুজের ক্যাপ্টেন ৫২ রান করে ফেরেন।

সাকিব-মোসাদ্দেকের মাধ্যমে গড়ে ওঠা ইনিংসের সেরা জুটিটি বাংলাদেশকে এনে দেয় প্রথম ইনিংসের লিড। আগের দিন ৮ বলে ১৮ রান করা সাকিবের এদিন টেস্ট মেজাজিয় ব্যাটিং। ৬৯ বলে চার বাউন্ডারিতে প্রথমে ফিফটি।

সমালোচকদের জবাব দেয়ার ইনিংসটিকে ম্যাজিক ফিগারে নেয়ার পাশাপাশি দলের স্কোরকে চারশো পার করিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের শততম টেস্টে সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ১১৬ রান। নিজের ক্যারিয়ারের পঞ্চম এই টেস্ট সেঞ্চুরিটি সাকিব করলেন ১৪৩ বলে, ৯ বাউন্ডারিতে। সপ্তম উইকেটে মোসাদ্দেকের সঙ্গে তিনি ১৩১ রানের জুটি গড়েন।

সাকিবের সঙ্গে জুটি গড়েই শেষ নয়, নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসটি ২১ বছরের তরুণ মোসাদ্দেক স্মরণীয় করে রাখেন দারুণ এক ফিফটিতে।

তার ব্যাটে ইনিংসের শেষ পর্যন্ত লিড বড় করার লড়াই চালিয়েছে বাংলাদেশ। দুই ছক্কা আর ৭ বাউন্ডারিতে মোসাদ্দেকের ৭৫ রানের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে বাংলাদেশ করে ৪৬৭ রান। টাইগারদের প্রথম ইনিংসের লিড ১২৯ রানের। লংকানদের দুই বাঁহাতি স্পিনার হেরাথ ও সান্দাকান চারটি করে উইকেট নিয়েছেন।

Reneta

তৃতীয় দিন শেষ হওয়ার আগে ১৩ ওভার ব্যাট করেছে শ্রীলংকা। দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে ৫৪ রান তুলে ফিরেছেন।

বিস্তারিত ভিডিওতে:

https://youtu.be/XhRmmMa25yo

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT