চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মিরাজ-লিটনের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের রান ২৬— স্কোরকার্ডের এই ছবিটা এক টুকরো দুঃস্বপ্নই মনে হচ্ছিল। আগেরদিনের বিনা উইকেটে ১০ রান বাদ দিলে রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের সকালে ৬ উইকেট পড়েছে কেবল ১৬ রানে। বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ঘাঁটাঘাঁটি শুরু হয়ে যায়। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের প্রতিরোধ তখনই শুরু।

দুজনে সেশনের বাকিটুকুতে আগলে রেখেছেন উইকেট। অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে ড্রেসিংরুমে ফিরেছেন লাঞ্চ বিরতিতে। ফলো-অনে পড়ার শঙ্কাও কেটে গেছে অনেকটাই। শেষ স্বীকৃত দুই ব্যাটারের কাঁধে বাংলাদেশকে আরও দূরে টেনে নেয়ার চ্যালেঞ্জ।

মিরাজ ৩৩ ও লিটন ১৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৬ উইকেটে ৭৫ রান।

বিনা উইকেটে ১০ রান নিয়ে নতুন দিন শুরু করে টিম টাইগার্স। রোববার তৃতীয় দিনে আর ১৬ রান যোগ করতে ৬ উইকেট হারিয়ে বসে।

একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান (১), সাদমান ইসলাম (১০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)।

খুররম শেহজাদ একাই নিয়েছেন ৪ উইকেট। অপর দুটি উইকেট নিয়েছেন মীর হামজা।

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আড়াইশ পেরোয়, অলআউট হয় ২৭৪ রানে। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বিতীয় টেস্টবাংলাদেশ-পাকিস্তানরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT