চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসস্তুপের নিচে কারো বাঁচার আশা নেই: নেপালের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ পূর্বাহ্ন ০২, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বলেছেন, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মানুষের মধ্য থেকে আর কোনো জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা নেই।

২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পের ১ সপ্তাহ পর শনিবার প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। এখনো অনেক দুর্গম এলাকায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে যেখানে এখন পর্যন্ত কোনো রকম ওষুধ,সেব সামগ্রী পৌঁছানো সম্ভব হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র লক্ষ্মি প্রসাদ ধাকাল বলেন, ভূমিকম্পের ১ সপ্তাহ পার হয়ে গেছে। তাদের মনে হয়না ধ্বংসস্তুপের নিচে আর কেউ জীবিত আছেন। তিনি আরো বলেন, তারা বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন।

ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধার করতে প্রায় ২০টির বেশি দেশের উদ্ধারকর্মীরা স্নিফার কুকুর ও জীবনের অস্তিত্বের সন্ধান করতে পারে এমন সরঞ্জাম ব্যবহার করেছেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর কোনো জীবিত মানুষ উদ্ধার হয়নি।

বেঁচে যাওয়া ও উদ্ধারকৃত ১.৭ মিলিয়ন অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা অনেক উষ্ণ অঞ্চলে বাস করছে তাদের মধ্যে প্রকট আকারে বিভিন্ন মহামারি অসুখ ছড়িয়ে পড়েছে । জাতিসংঘের শিশু অধিকার সংস্থা ইউনিসেফ এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে।

নেপালের ৮১ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে দেশটি এখন লন্ডভন্ড। পুরো কাঠমান্ডু পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সত্তর হাজার ভবন ধসে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মাটির সঙ্গে মিশে গেছে অনেক ভবন। আর যেগুলো দাঁড়িয়ে আছে তাতেও ধরেছে বড় ধরনের ফাটল। ভয় আর আতঙ্কে বেশিরভাগ মানুষ খোলা আকাশের নিচে বা তাঁবুতে থাকছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালের ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

এপ্রিল ১, ২০২৬

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT