চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি-গিলক্রিস্টকে টপকে সরফরাজের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মহেন্দ্র সিং ধোনি ও অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। শুধু ধোনি-গিলক্রিস্টই নন, সরফরাজ টপকে গেছেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টকেও।

ওয়ান্ডারার্সে সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় টেস্টে নতুন নজির গড়েন পাকিস্তানি উইকেটকিপার। দুই ইনিংস মিলিয়ে মোট দশটি ক্যাচ ধরেন। টেস্টের ইতিহাসে এরআগে কোনো উইকেটকিপার দলকে নেতৃত্ব দিতে নেমে একই ম্যাচে দশটি ক্যাচ নেননি।

অর্থাৎ, জোহানেসবার্গে উইকেটকিপার-ক্যাপ্টেন হিসাবে এক টেস্টে সর্বাধিক ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়েন সরফরাজ।

এর আগে যৌথভাবে এই রেকর্ড ছিল ধোনি, গিলক্রিস্ট ও অ্যালেক স্টুয়ার্টের নামে। তিনজনেই দলকে নেতৃত্ব দিতে নেমে উইকেটের পেছনে ৮টি করে ক্যাচ ধরেছিলেন।

দুই ইনিংসেই সাউথ আফ্রিকার পাঁচজন করে ব্যাটসম্যান সরফরাজের গ্লাভসে জমা পড়েন। প্রথম ইনিংসে এইডেন মার্করাম, ডিন এলগার, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা ও রাবাদার ক্যাচ নেন পাকিস্তানি অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে এলগার, মার্করাম, হাশিম আমলা, বাভুমা ও অলিভিয়েরের ব্যাট ছোঁয়া বল গ্লাভসবন্দি করেন তিনি।

টেস্ট অবশ্য তৃতীয় দিনের শেষেই অকর্ষণীয় রূপ নিয়েছে। সাউথ আফ্রিকার ২৬২ রানের জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ১৮৫ রানে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা অলআউট হয়ে যায় ৩০৩ রানে। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলেছে।

Reneta

ম্যাচের এখনো দুদিন বাকি রয়েছে। জয়ের জন্য শেষ দুদিনে পাকিস্তানের দরকার ২২৮ রান। প্রোটিয়াদের প্রয়োজন ৭টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরফরাজ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT