চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির ‘গদি টলমল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

এতদিন দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তোলার সাহস পেতেন না কেউ। নিজেও ইঙ্গিত দিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৯ বিশ্বকাপে খেলবেন। কিন্তু বিষয়টা এতটাও সহজ নয়। ভারতীয় দলে প্রতাপশালী সেই মহেন্দ্র সিং ধোনির গদি এখন টলমল।

ধোনির ব্যাপারে এমনটাই মত দিয়েছেন সেদেশের জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধোনিকে পারফর্ম করতেই হবে। না–‌হলে বাধ্য হবেন বিকল্প খুঁজতে।

‘‌কিছুদিন আগেই আগাসির আত্মজীবনী পড়ছিলাম। ওর জীবনটা শুরুই হয়েছিল ৩০–এর পর থেকে। তার আগে পর্যন্ত দু’‌তিনটে গ্র‌্যান্ডস্লাম জিতেছিল। সবাই অবসর নিয়ে চাপ দিচ্ছিল।‌ কিন্তু তিনি ৩৬ পর্যন্ত খেলেছেন এবং আরও অনেক গ্র‌্যান্ডস্লাম জিতেছেন। দলীয় খেলাও কারও জায়গা অটোমেটিক নয়। যদি কেউ পারফর্ম করতে পারে, থাকবে, না–‌হলে বিকল্প দেখতেই হবে।’‌- বলেছেন প্রসাদ।

Banglabid

এমনকী দল নির্বাচনের সময় ধোনিকে নিয়ে আলোচনাও হয়েছে জানিয়ে প্রসাদের বক্তব্য, ‘‌শুধু এমএস নয়, সবাইকে নিয়েই আলোচনা হয়। আগামী দিনগুলিতে সেটাই হবে।’‌

প্রসাদ জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপের কথা ভেবে আগামী দলে রোটেশন পদ্ধতি চালু করতে চাইছেন। সেই পদ্ধতিরই অংশ হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে।

প্রথমে মনে করা হয়েছিল, যুবরাজকে বাদ দেয়া হয়েছে। কিন্তু প্রসাদ বলেছেন, ‘‌যুবরাজকে বিশ্রাম দেয়া হল। দরজা কারও জন্যেই বন্ধ হয়ে যায়নি। সবার ক্রিকেট খেলার অধিকার রয়েছে। কিন্তু দল নির্বাচনের সময় সেরা দলটাই বেছে নিতে হয়।’‌

Reneta

তবে সাফ জানিয়েছেন, যত দিন যাবে, তত খেলোয়াড়দের ফিটনেসের ওপরে গুরুত্ব দেয়া হবে। ‘বিশ্বকাপে সাফল্য পেতে গেলে ফিটনেসে চূড়ান্ত শক্তিশালী একটা দল তৈরি করতে হবে। এটা এমন একটা মানদণ্ড যেটার ওপরে ভবিষ্যতে আমরা প্রচণ্ড গুরুত্ব দিতে চলেছি। ফিটনেসের কিছু যোগ্যতামান নির্ণয় করা হবে এবং সেগুলো সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে।’‌

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেটমহেন্দ্র সিং ধোনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ‘অপারেশন আগস্ট বাইট’ সমাপ্ত

পরবর্তী

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুমিল্লা

রায় পরিবর্তনের জন্য বিচারপতির বাসায় যাওয়া আশঙ্কাজনক: রিজভী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT