বিনোদন

‘ধুম-ফোর’ মাতাবেন অক্ষয়?

অক্ষয় কুমারের ছবি, sunglasses পরা, হালকা হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার, বলিউডের জনপ্রিয় অভিনেতা, sunglasses পরা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অক্ষয়ের ছবির মানেই অ্যাকশনে ভরপুর। শোনা যাচ্ছে ‘ধুম-ফোর’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে অক্ষয় কিংবা যশরাজ ফিল্মসের কেউই খবরটি নিশ্চিত এখনও নিশ্চিত করেননি।

মঙ্গলবার সকালে একজন ট্রেড অ্যানালিস্ট জানান, ‘ধুম-ফোর’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

যশরাজ ফিল্মসের অন্যতম সফল ছবিগুলোর একটি হলো ‘ধুম’। অ্যাকশন ধাঁচের এই ছবির দর্শকপ্রিয়তা থাকায় এখন পর্যন্ত ছবিটির ৩টি সিক্যুয়্যাল মুক্তি দেয়া হয়েছে। শোনা যাচ্ছে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ছবিটির পরবর্তী কিস্তি ‘ধুম ফোর’র কাজ।

‘ধুম’-এর আগের তিনটি কিস্তিতে ভিলেন হিসেবে দেখা গিয়েছিল যথাক্রমে জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানকে।

অক্ষয় বর্তমানে ব্যস্ত আছেন যশ রাজ ফিল্মের ‘পৃথ্বীরাজ চৌহান’ ছবির শুটিং নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এই ছবিতে অক্ষয়ের স্ত্রী, রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরি মানুষি চিল্লারকে। ফিল্মফেয়ার

বিষয়:অক্ষয় কুমার ধুম ধুম ফোর যশরাজ ফিল্মস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…