চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধীরে ধীরে সবই কি খুলে যাচ্ছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A

গণপরিবহনের পর এবার খুলে দেওয়া হচ্ছে শপিংমল। আগামীকাল শুক্রবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল করিমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খােলা রাখা যাবে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই ঘোষণা যেদিন এসেছে, সেদিন করোনায় এযাবতকালের সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। একদিনে আক্রান্তের সংখ্যাও ছয় হাজারের বেশি। আক্রান্তের ও মৃত্যুর গ্রাফ অস্বাভাবিক হারে বাড়ছে গত সপ্তাহ থেকে। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার নতুন ধরণের করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে দেশের জনগণ। ইতিমধ্যে ভয়াবহ হারে দেশে ছড়িয়ে পড়েছে। অবস্থার গুরুত্ব বিবেচনায় সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে। কিন্তু সেই লকডাউনের চিত্র একটি কাগুজে পরিস্থিতিতে পরিণত হয়েছে।

প্রতিদিন সামাজিক মাধ্যমের নানা পোস্ট আর সংবাদমাধ্যমের হেডলাইনজুড়ে আইসিইউয়ের অভাব আর মৃত্যুর সংবাদে ভারাক্রান্ত। এই পরিস্থিতির মধ্যে লকডাউন ঘোষণার ২/৩দিনের মধ্যে গণপরিবহন খোলা হলো, আবার খোলা হচ্ছে শপিংমল। ধীরে ধীরে হয়তো সবকিছু স্বাভাবিক হবে। তবে সেটা কি এখনই হতে হবে?

আমরা চাই করোনার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসুক। স্বাভাবিক হোক মানুষের জনজীবন, স্বাভাবিক হোক ব্যবসা বাণিজ্য। তবে এই অবস্থায় আসতে কিছুদিন ধৈর্য্য ধরে লকডাউনসহ স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সবাইকে নেতিবাচক মূল্য দিতে হবে। আমাদের আশাবাদ, সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন-নীতিনির্ধারক সবাই এ বিষয়ে মনোযোগী হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT