বার্সেলোনা তাদের গোল স্কোরিং সমস্যার স্বল্পমেয়াদী সমাধানের জন্য স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে আর্সেনাল থেকে ধারে নিজেদের ডেরায় ভিড়িয়েছে বার্সেলোনা।
শীতকালীন দলবদলের শেষ দিনে প্রতি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পারিশ্রমিকে বার্সায় খেলবেন গ্যাবনের এই ফুটবলার। চুক্তি সম্পাদনের জন্য সোমবার সকালে অবামেয়াং কাতালুনিয়ায় পৌঁছে গেছেন।
দুপুরের বার্সেলোনার বিমানবন্দরের বাইরে অবস্থানরত ভক্তরা এবং সাংবাদিকরা অবামেয়াংকে টার্মিনালের মধ্য দিয়ে আসতে দেখেন এবং তিনি একটি অপেক্ষমান গাড়িতে চড়ে যাওয়ার আগে অটোগ্রাফে স্বাক্ষর করেছিলেন।
৩২ বছর বয়সী গ্যাবন জাতীয় দলের ফুটবলার অবামেয়াং গত ৬ ডিসেম্বরের পর থেকে গানারদের হয়ে আর মাঠে নামেননি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তিনি করেছেন চার গোল।
এদিকে,অবামেয়াংকে দলে নেয়ার বিনিময়ে উসমামে ডেম্বেলেকে আর্সেনাল যাতে নিজেদের ডেরায় ভিড়িয়ে নেয়, সেই প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।








