বাংলাদেশ

স্থগিতাদেশ কাটিয়ে বিকেলে ধামরাইয়ে উল্টো রথযাত্রা

স্থগিতাদেশ কাটিয়ে বিকেলে ধামরাইয়ে উল্টো রথযাত্রা

ঢাকার ধামরাই উপজেলায় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম উল্টো রথযাত্রার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। স্থগিতাদেশ উঠে যাওয়ায় আজ (সোমবার) বিকেলে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।

যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান,  আজ বিকেল ৪.৩০ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুই ঘন্টাব্যাপি বৈঠক করেন যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটি।

গতকাল রাতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে বৈঠকে রথমেলাসহ যাবতীয় আচার অনুষ্ঠানও হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে স্থানীয় সংসদ সদস্য আবদুল এম এ মালেক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ রথযাত্রা কমিটির অয়োজকরা উপস্থিত ছিলেন।

রথযাত্রা উপলক্ষে সেখানে স্থায়ী দোকানপাটের পাশাপাশি মেলার সাজে অস্থায়ী অনেক দোকানও বসে। কিন্তু শনিবার মাইকিং করে জঙ্গি হামলার আশঙ্কায় ৪৮ ঘণ্টা সব দোকান বন্ধ রাখতে বলেছিল পুলিশ।

বিষয়:ধামরাই রথযাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…