চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানুশের বাবার দাবী, ‘ঐশ্বরিয়ার সাথে ছেলের বিচ্ছেদ হয়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সকলকে চমকে দিয়ে দিন-দুয়েক আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী সুপারস্টার ধানুশ। ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্ত্রী ঐশ্বরিয়া। টুইটারে এবং ইনস্টাগ্রামে তারা নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ধানুশের বিচ্ছেদের কথা উঠে আসতেই বিস্ফোরক দাবি করলেন অভিনেতার বাবা ও তামিল ছবির পরিচালক কস্তুরী রাজা। তার ছেলের বিচ্ছেদকে ‘পারিবারিক বিবাদ’ বলে দাবি করে বসেন পরিচালক।

গত ১৭ জানুয়ারি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তার ছেলে এবং পুত্রবধূ। অথচ পরিচালকের স্পষ্ট মন্তব্য, ধানুশ-ঐশ্বরিয়ার নাকি বিচ্ছেদই হচ্ছে না। তিনি বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করেছেন এবং গুজবের তকমা দিয়েছেন।

২০০৪ সালে রজনীকান্তের মেয়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন ধানুশ। দুই ছেলে যাত্রা ও লিঙ্গার বাবা-মা এই তারকা দম্পতি। ‘দৈনিকসংখ্যা’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ধানুশের বাবা কস্তুরি রাজা বলেন, ‘ধানুশ এবং ঐশ্বরিয়ার মধ্যে বিবাদ চলছে। স্বামী-স্ত্রীর মধ্যে যেমন সাধারণত হয়। তবে এর মানে এই নয়, তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এটি পারিবারিক বিবাদ, শিগগির শেষ হবে। বিবাহবিচ্ছেদ নয়। এই মুহূর্তে চেন্নাইতে নেই ধানুশ এবং ঐশ্বরিয়া। দু’জনেই হায়দরাবাদে। আমি ফোন করে তাদের সঙ্গে কথা বলে কিছু পরামর্শ দিয়েছি’।

দম্পতির ঘনিষ্ঠ সূত্রের খবর, এই বিচ্ছেদের আভাস নাকি আগেই মিলেছিল। কাজের জন্য পরিবারকে নাকি একদমই সময় দেন না ধানুশ। দুই ছেলে যাত্রা এবং লিঙ্গার সঙ্গে বেশিরভাগ সময় কাটান ঐশ্বরিয়া।

সোমবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করে ধানুশ এবং ঐশ্বরিয়া জানিয়েছেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্যা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’।

Reneta

আরও যোগ করেন, ‘আগামীদিনগুলোতে বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইনস্টাগ্রামঐশ্বরিয়াটুইটারতামিলতেলেগুধানুশফেসবুকবাবাবিচ্ছেদবিয়েরজনীকান্তসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT