প্রথম ওয়ানডে ম্যাচে ‘ধাক্কাধাক্কির’ ঘটনায় জড়িত ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বাংলাদেশের অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা নিয়ে এক শুনানি শেষে তাদের জরিমানা করা হয়।
ধোনিকে ম্যাচ ফি’র ৭৫ এবং মুস্তাফিজকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ অর্থ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
এক টুইট বার্তায় দুই দলের দুই খেলোয়াড়কে জরিমানার কথা নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার বিশ্বরুপ দে।
শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি ও ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।






