মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ৫ মাস বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) তন্ময় মন্ডল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।







