চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মহামারি বন্ধের উপায় কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:২৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A
ধর্ষণ

ধর্ষণবিরোধী প্রবল জনমত সত্ত্বেও দেশে এ ঘৃণ্য অপরাধটি বলতে গেলে মহামারি আকারে রূপ নিচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে বহু নারী ধর্ষণের শিকার হচ্ছেন। এর অনেকগুলো গণমাধ্যমের খবরে না আসলেও যেগুলো আসছে তার সংখ্যাও অনেক। শনিবারও দেশব্যাপী ধর্ষণের শিকার হওয়া কয়েকটি ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। এরমধ্যে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের খবরও রয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‌‘পটুয়াখালীতে ঘুমন্ত দুই শিশু সন্তানের পাশে হাত মুখ বেঁধে রেখে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর মার্গারেট গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ইতোমধ্যে শাকিল এবং হাদিব নামের দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

ধর্ষণ দিন দিন এমন মহামারি আকারে রূপ নিচ্ছে যে, এখন চাচার কাছেও মেয়ে সমতূল্য ভাতিজি নিরাপদ নয়। এমনই এক ঘটনা ঘটেছে সিলেটে। সেখানকার বিশ্বনাথে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকালে বিশ্বনাথ থানায় ভিকটিম নিজে বাদি হয়ে চাচা আব্দুর রশিদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার পরপরই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

অন্যদিকে কক্সবাজার সদরে এক কিশোরীকে অপহরণ করে ‘দেড় মাস আটকে রেখে ধর্ষণ’ এর অভিযোগে মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার এবং ওই কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। চ্যানেল আই অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। ওই কিশোরীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

এত সংকট আর খারাপ খবরের মধ্যেও ইতিবাচক কর্মকাণ্ড করেছে বাংলাদেশ পুলিশ। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী সমাবেশ করেছে পুলিশ। দেশজুড়ে ৬ হাজার ৯শ’ ১২টি বিট পুলিশিং এলাকায় এ কার্যক্রমে জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এমন অবস্থান গ্রহণ করায় আমরা বাংলাদেশ পুলিশকে সাধুবাদ জানাই। আমরা মনে করি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে ধর্ষণ অনেকাংশে কমে যাবে। এজন্য তাদের আরও বেশি সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

তবে এরমধ্যে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে ফেনীতে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সেই ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ শীর্ষক লংমার্চ কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণ ও নিপীড়ন বন্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এছাড়া দ্রুত বিচারেরও বিকল্প নেই। এর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে পারলে ধর্ষণ শূন্যের কোটায় আসবে বলে আমরা মনে করি। এজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT