শিক্ষা

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় রাজু ভাস্কর্যে মানববন্ধন করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধনে তারা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

মানববন্ধন শেষে গুম, খুন ও ধর্ষণের বিরুদ্ধে মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্তরের মানুষও অংশ নেন। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

এর আগে মঙ্গলবার সকালেও ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়ধর্ষণের সর্বোচ্চ শাস্তিমানববন্ধন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…