চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার নারী-শিশুর পুনর্বাসন-ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

ধর্ষণের শিকার নারী ও শিশুর পুনর্বাসনে নীতিমালা ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথ ক্ষতিপূরণের কর্ম-পরিকল্পনা (স্কিম) তৈরি করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়া এই রিটে উল্লেখ থাকা তিন শিশুকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হবে না এবং তাদের মেডিকেল রিপোর্টসহ সংশ্লিষ্ট কাগজ-পত্র কেন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছেন।

স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)’র চেয়ারম্যান, পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, রংপুর, খুলনা মহানগর পুলিশের কমিশনারসহ ১৪ বিবাদিকে আগামী সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল হালিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও শায়লা জাহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আজকের আদেশের বিষয়ে আইনজীবী আব্দুল হালিম বলেন, ‘রিট আবেদনে ধর্ষণের শিকার তিন শিশু ভিকটিমের কথা উল্লেখ করা হয়েছে। ওই তিনটি ঘটনাকে তুলে ধরে আদালতে বলেছি ধর্ষণের মামলা দায়ের, তদন্ত ও বিচার করেই দায় শেষ হয়ে যায় না। রাষ্ট্রের আরও দায় আছে। ধর্ষণের শিকার নারী-শিশুদের পুনর্বাসন করা, তাদের শারীরিক, মানসিক চিকিৎসার ব্যবস্থা করা,বিচারের ক্ষেত্রে সাহায্য-সহযোগিতা করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করাও রাষ্ট্রের দায়িত্ব। এরপর আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন।’

Reneta

‘নারী-শিশু নির্যাতন আইনে দায়ের করা ৯৭ শতাংশ মামলায় সাজা হয় না’ গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে শিশু ও মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২ জানুয়ারি এই রিট আবেদনটি করা হয়।

এই রিট আবেদনে বলা হয়েছে, ধর্ষণের কারণে যেহেতু একজন নারী বা শিশুর সংবিধান স্বীকৃত জীবনের অধিকার ও আত্মমর্যাদার অধিকার লঙ্ঘিত হয় সুতরাং রাষ্ট্র তাকে উপযুক্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে বাধ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণনারীশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT