চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের বিচারের আগে আদালতে ম্যানসিটি তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পাঁচ নারীর আনা সাত ধর্ষণ ও এক যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত বেঞ্জামিন মেন্ডিকে আদালতের মুখোমুখি করা হয়েছে। সহযোগী লুই সাহা ম্যাটুরিসহ তাকে ধর্ষণের বিচারের আগে আধঘণ্টার শুনানিতে নেয়া হয়েছিল।

বৃহস্পতিবার সকালে চেস্টার ক্রাউন কোর্টে তাদের মামলার শুনানি হয়। অভিযুক্ত ম্যানসিটি ডিফেন্ডার ও লুই সাহাকে প্রাক-বিচার শুনানির জন্য ২৩মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। ২৫ জুলাই থেকে অভিযুক্তদের বিচার শুরু হবে এবং প্রায় ছয় সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

এরআগে ইংল্যান্ডের একটি আদালত পাসপোর্ট জমা রাখার শর্তে মেন্ডিকে জামিন দেন। গত বছর আগস্টের ২৪ তারিখে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩৪ দিন জেলে কাটিয়েছেন মোনাকোর সাবেক ডিফেন্ডার। বর্তমানে সহযোগী এবং মেন্ডি উভয়েই জামিনে আছেন।

২৭ বছর বয়সী মেন্ডির বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন অত্যাচারের আটটি অভিযোগ রয়েছে। ২০২০ সালের শেষ থেকে ২০২১ সালের আগস্টের মধ্যে সব ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

মেন্ডিকে ছাড়াই প্রিমিয়ার লিগে নিজেদের চূঁড়ায় তুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৩২ ম্যাচে ২৪ জয়ে ৭৭ পয়েন্ট সিটিজেনদের। লিগ শিরোপা জেতার লড়াইয়ে লিভারপুল এক পয়েন্ট পিছিয়ে আছে দুই নম্বরে।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে রক্ষণভাগের অন্যতম তারকা ছিলেন মেন্ডি। ২০১৯ সালে ৫২ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে ম্যানসিটিতে এসেছিলেন। ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০টি ও সিটিজেনদের হয়ে ৭৫টি খেলেছেন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার খেলাতে নিষেধাজ্ঞা দিয়েছে গার্দিওলার দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাধর্ষণপ্রিমিয়ার লিগফ্রান্সমামলামেন্ডিম্যান সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে ৯ হন নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT