চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় উত্তাল পাকিস্তানের পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

৭ বছর বয়সী জয়নাব আমিনের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পাকিস্তানের পাঞ্জাব। দ্বিতীয়দিনের মতো পাঞ্জাবের কাসুর শহরে মিছিল করেছে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষে বুধবার কমপক্ষে ২ জন নিহত হয়েছে।

সম্প্রতি নিহত সেই শিশুর লাশ আবর্জনার স্তুপে ফেলে দেয়া হয়েছিল। শুধু জয়নাবই নয়, এর আগে এমন বর্বরোচিত ঘটনার সাক্ষী আরও বহুবার হতে হয়েছে স্থানীয়দের। তাদের অভিযোগ, এতকিছুর পরও পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ শিশুদের নিরাপত্তার জন্য তেমন কিছুই করছে না। এমন নৃশংস হত্যার ধারাবাহিকতার পরও তারা নিষ্ক্রিয়।

তবে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এছাড়া খুনিদের ধরিয়ে দিতে ১ কোটি পাকিস্তানি রূপি পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

জয়নাব হত্যার আগে একই এলাকায় আরও যে ১১টি শিশু হত্যার ঘটনা ঘটেছে তাদের সম্পর্কেও বিস্তারিত জানানোর জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন শেহবাজ শরীফ।

এরপরেও বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের স্থানীয় এক আইনপ্রণেতা নাইম সাফদার কার্যালয়ে বৃহস্পতিবার ভাঙচুর চালিয়েছে। এছাড়া তারা শেহবাজ শরীফের পদত্যাগ চেয়ে স্লোগান দেয়।

জয়নাবের ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, ধর্ষণের পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তার মুখে নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রতিবেদনে জানানো হয়, রিপোর্টটি তৈরির দুই বা তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে।

Reneta

জানুয়ারির চার তারিখে জয়নাব অপহরণের শিকার হয়। সেসময় তার বাবা-মা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। এখন পাকিস্তানে ফিরে আসা জয়নাবের বাবা মুহাম্মদ আমিন আনসারি বলেন, তার সন্তানকে ফিরে পেতে পুলিশ তেমন কিছু করেনি। দায়ীদের গ্রেপ্তারের আগে সন্তানের কবর দেবেন না বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণপাঞ্জাব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT