বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামীকে খালোসতো দিলেনই পাশাপাশি এমন কাজকে ‘তারুণ্যের আগ্রহ’ হিসেবেই আখ্যায়িত করলেন বিচারপতি।
এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লি হাইকোর্টে। সেখানকার অ্যাডিশনাল সেশন জজ বীরেন্দর ভাট অভিযোগকারীর বয়ানকে পরস্পরবিরোধী এবং অস্থায়ী মন্তব্য হিসেবে উল্লেখ করে বলেন, প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাই অভিযুক্ত হরিয়ানা নিবাসী বিকুল বক্সীকে মুক্ত করে দিয়ে কোর্ট বলে, দুজনে নিজেদের যৌবনের আগ্রহের বশবর্তী হয়ে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করেছে আর কিছু নয়।
অভিযোগকারী স্বেচ্ছায় এবং কোনোরকম শপথের প্রনোদনা ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে।
দুজনের সামাজিক যোগাযোগে মাধ্যমে বিনিময় করা আলাপ আলোচনা বিশ্লেষণ করে কোর্ট এই মন্তব্য করেন।






