এক নাবালিকাকে ধর্ষণের দায়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী এক পিএইচডি ছাত্রকে আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শফিকুল ইসলাম নামের ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের আওতাধীন একই স্কুলের নাবালিকাকে ২০১৪ সালে ধর্ষণ করেছিলেন। একটি জেলা আদালত এ রায় দিয়েছেন বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
এছাড়া রাষ্ট্রের তহবিল থেকে ভুক্তভােগীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার দাদপুর থেকে ছাত্র ভিসায় সেখানে পড়তে গিয়েছিলেন। ভুক্তভােগী ওই নাবালিকাও ঔই জেলার অন্তর্গত।
রায়ে বিচারক বলেন, ‘অপরাধের মাত্রা খুবই বেশি। শাস্তি লঘু করার কোনো সুযোগ নেই।’
২০১৪ সালের ৬ ডিসেম্বর ঘটনা আলোচনায় আসে। তখন দ্বাদশ শ্রেনীর ছাত্রী শফিকুলের বিরুদ্ধে পাঁচ মাস ধরে অব্যাহত ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ আনেন।
অভিযোগের দিনই ইসলামকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় ভুক্তভোগী নাবালিকার বেশ কিছু ছবিসহ দুটি কম্পিউটারও জব্দ করে পুলিশ।








