চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় অভিনেতা করণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
বিনোদন
A A

ধর্ষণের অভিযোগে সোমবার মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা করণ ওবেরয়। সোমবার দুপুরে এমন খবরই শিরোনাম করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ এনে সম্প্রতি এক নারীর করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে করণকে। তিনি কয়েক দিন আগেই করণের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ৩৭৬ ও ৩৮৪ ধারায় অভিযোগ দায়ের করেছিলেন। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে মুম্বাইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশন।

সিনিয়র পুলিশ অফিসারের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, একজন নারীর করা অভিযোগের ভিত্তিতেই সোমবার করণকে গ্রেপ্তার করে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে।

অভিযোগনামায় ওই নারী উল্লেখ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন করণ। শুধু তাই নয়, ধর্ষণের পুরো ঘটনা ভিডিও করে তার সাথে ব্ল্যাকমেইল করতে থাকেন এই অভিনেতা। এমনকি ভিডিও দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায়েরও চেষ্টা করেন করণ।

১৯৯৫ সালে ‘স্বাভিমান’-নামের ধারাবাহিক দিয়ে টেলিজগতে পা রাখেন করণ। সোনি টিভির ‘জসসি জয়সি কোই নেহি’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বর্তমানে ছোট পর্দায় কম দেখা গেলেও নিয়মিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন করণ ওবেরয়। ২০১৭ সালে আমাজন প্রাইমের ওয়েবসিরিজ ‘ইনসাইড এজ’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাধর্ষণব্ল্যাকমেইলভারতীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT