চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে ওসি মাহমুদুল বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
অপরাধ
A A

এক নারীকে ধর্ষণের অভিযোগে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দফতরের নির্দেশে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

সোমবার ওসি মাহমুদুলকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় পুলিশ সদর দফতর।

জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে  বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে একটি ব্যাংকে কর্মরত ভুক্তভোগী ওই নারী ওসি মাহমুদুলের বিরুদ্ধে পুলিশ সদর দফতরে ধর্ষণের অভিযোগ করেন। গত আগস্টে করা এই অভিযোগের তদন্তে পুলিশ প্রাথমিক সত্যতা পায়।

তার অভিযোগ, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তাকে চাকরি দেওয়ার কথা বলে নওগাঁ থেকে ঢাকায় ডেকে এনে একটি হোটেলে তোলেন পল্টন থানার ওসি মাহমুদুল। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে তাকে ধর্ষণ করেন ওসি। চেতনা ফেরার ঘটনা বুঝতে পারলে ওই নারীকে ভালোবাসার কথা, বিয়ে করার আগ্রহের কথা বলেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরেও বিভিন্ন সময় ওসি মাহমুদ ওই নারীকে ধর্ষণ করেছেন।

এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতে বাধ্য করেন ওসি। পরে বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের এপ্রিল থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওসি মাহমুদুল।

Reneta

কোনো উপায় না দেখে এক সময় আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে লিখেছেন ওই নারী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশ কর্মকর্তামাহমুদুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT