চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষকের কঠিন শাস্তিই ন্যায়বিচার নিশ্চিত করবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৪৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষককে র‌্যাব খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে। গত রোববার রাজধানীর কুর্মিটোলা এলাকার ঘটে যাওয়া সেই ধর্ষণের তিন দিন পর বুধবার ধর্ষককে গ্রেপ্তার করা হয়। ধর্ষক মজনুকে ইতোমধ্যে রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মজনু নামের সেই ধর্ষক ‘সিরিয়াল রেপিস্ট’। এর আগেও সে একাধিক ধর্ষণ করেছে। আগে তার অমানবিক কাণ্ডের শিকার হয়েছিলেন ভিক্ষুক, প্রতিবন্ধী নারীরা।’ এবার ঢাবির এক ছাত্রীকে ধর্ষণের পর তাকে হয়ত বিচারের সম্মুখীন হতে হচ্ছে।

ধর্ষণ বিষয়টি একপ্রকার প্রতিকারহীনই বলা যায় মূলত সাম্প্রতিক বছরগুলোর ধর্ষণের পরিসংখ্যানের আলোকে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নারীআন্দোলন কর্মীরা দীর্ঘদিন ধরে বলেছেন: ‘বিচারহীনতার কারণে দেশে বাড়ছে ধর্ষণ। ধর্ষণের বিচার না হওয়ার কারণে দেশে পাশবিকতা দিন দিন বাড়ছে। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে এই ধরনের অপরাধ বাড়ছে।’ বেসরকারি সংস্থা নারীপক্ষ জানায়: ‘২০১১ সাল থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত ঢাকা, ঝিনাইদহ, জামালপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও নোয়াখালী জেলায় ধর্ষণের মামলা হয়েছে ৪৩৭২টি। অথচ এসব মামলায় সাজা হয়েছে মাত্র ৫ জনের। আর সারাদেশে এমন কয়েক লক্ষ মামলা নিষ্পত্তিহীন রয়ে গেছে।’ অথচ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে করতে হবে, কিন্তু এই মামলাগুলো নির্ধারিত সময়সীমা অতিক্রম করে বছরের পর বছর ঝুলে থাকে।

আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুততার সঙ্গে এই ধর্ষককে গ্রেপ্তার করেছে তা জনমনে স্বস্তি এনে দিলেও বিচার নিয়ে রয়েছে মানুষের অফুরান হতাশা। বছরের পর বছর দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণগুলোর বিচারহীনতাই এই হতাশার কারণ। আমরা চাই, এক্ষেত্রে যেন আইনের যথাযথ প্রয়োগ হয় এবং অবিলম্বে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তাতে যদি এই অমানুষগুলোর বোধে কোনো চৈতন্যর উদয় হয়। নতুবা পুরনো ঘটনাগুলোর মত এটি লালফিতায় বন্দি হলে সরকারে প্রতি মানুষের আস্থা কমে আসবে। মানুষ এখন ক্রমেই রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আশাবাদী হয়ে ওঠছে। আমরাও চাই এই আশার আলোকে যেন দেশে এই ধরণের জঘন্য নিকৃষ্ট অপরাধ কমে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষকধর্ষণসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT