ডিজিটাল শর্ট

ধর্ষকদের বিচারের দাবিতে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধনে তারা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। বিভিন্ন  সংগঠন ছাড়াও মানববন্ধনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বাস রুট শ্রাবণ স্টুডেন্টস এসোসিয়েশন। পরে গুম, খুন ও ধর্ষণের বিরুদ্ধে মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

বিষয়:চ্যানেল আইচ্যানেল আই অনলাইনঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি শিক্ষার্থীধর্ষণের সর্বোচ্চ শাস্তিরাজু ভাস্কর্য
প্রতিবেদক

জাকির সবুজ

মাল্টিমিডিয়া জার্নালিস্ট

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…