চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে টিএসসি’তে অবস্থান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১১, মে ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনানীতে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে ১১ মে বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার অবস্থানের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট’।

সংগঠনের আহবায়ক শিবলী হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।

শিবলী হাসান বলেন, মূলত: বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। পাহাড় কিংবা সমতলে সবখানে আজ নারীরা নির্যাতনের শিকার হলেও রাষ্ট্র নির্বিকার।

Banglabid

তিনি বলেন, কিছুদিন আগে বনানীতে ধর্ষণের ঘটনায় ধর্ষক সাফাত, নাঈম, সাকিফের ধর্ষণ এবং পরবর্তী সময়ে তাদের পরিবারের বক্তব্য এটা প্রমাণ করে যে, তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহস তারা পায় কোথা থেকে?

রাষ্ট্রের নীরব ভূমিকা আজকের এই অবস্থার জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন পূর্বেও যৌন নিপীড়নের সর্বোচ্চ শাস্তি এবং আইন সংশোধনের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলো।

Reneta

কিন্তু সেই দাবী এখনও পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিবলী হাসান বলেন, ‘ধর্ষকদের প্রতি রাষ্ট্রের এক ধরণের নমনীয়তাই ধর্ষণে উৎসাহ যোগাচ্ছে।’

এই গণ অবস্থান থেকে পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের আহবায়ক শিবলী হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই তরুণী ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে ৫ জঙ্গি নিহত

পরবর্তী

আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে পাকিস্তান

পরবর্তী

আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে পাকিস্তান

রহমত অর্জনের পবিত্র শবে বরাত আজ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT