চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ম নিয়ে আরবরা কী ভাবছেন: জরিপ কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ২৪, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে কি ধর্ম বা ধর্মচর্চা থেকে সরে যাওয়ার প্রবণতা বাড়ছে? মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় মুসলমানদের মধ্যে পরিচালিত জরিপ বলছে, হ্যাঁ। এ অঞ্চলের মানুষ কম সংখ্যায় হলেও ধর্ম থেকে দূরে সরছেন। নারী অধিকার এবং অভিবাসীদের নিরাপত্তা ও যৌনাচার বিষয়েও এই জরিপে তারা মত দিয়েছেন।

বিবিসি নিউজের এরাবিক সার্ভিস ২৫ হাজারের বেশী মানুষের মধ্যে এ জরিপ চালিয়েছে। গত বছরের শেষ কয়েক মাস এবং এ বছরের শুরুর কয়েক মাসে ১০টি দেশ এবং ফিলিস্তিন অঞ্চলে এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারীরা যেসব বিষয়ে মত দিয়েছেন তার ভিত্তিতে দেখা যাচ্ছে ২০১৩ সালের দিক থেকে এসব অঞ্চলের মানুষের ধর্ম থেকে কিছুটা সরে যাবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০১৩ সালে এ প্রবণতা ছিলো ৮% মানুষের মধ্যে। সেটা বেড়েছে ১৩% পর্যন্ত। ৩০ বছরের কম বয়সী আরবদের মধ্যে এ প্রবণতা সবচেয়ে বেশী। তবে ইয়েমেন এ প্রবণতা কমেছে। অর্থাৎ ইয়েমেনে ধর্মভীরুতা কমেনি।

মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে বেশীরভাগ মানুষ নারী সরকার বা রাষ্ট্র প্রধান হওয়ার পক্ষে মত দিয়েছেন। এক্ষেত্রে ব্যতিক্রম আলজেরিয়া। আলজেরিয়ার ৫০% এর কম মানুষ নারীদের দেশ চালানোর পক্ষে আছেন।

কিন্তু নারীদের দেশ চালানোর অনুমতি দিলেও পরিবারের কর্তা হবে পুরুষ। এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান নারীও চান, পরিবারের যেকোন বিষয়ে পুরুষদেরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া উচিত। কেবল মরক্কোর কিছু সংখ্যক মানুষ মনে করে নারীরাও পরিবারের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।

আরব দেশগুলোতে সমকামীতা একেবারেই গ্রহণযোগ্যতা পায়নি এখন পর্যন্ত। প্রতিবেশী দেশগুলোর তুলনায় উদার বলে প্রচার পেলেও লেবাননের মানুষ সমকামীতাকে সমর্থতন করে না। দেশটির মাত্র ৬% শতাংশ মানুষ সমকামীতাকে গ্রহণযোগ্য মনে করে।

এসব দেশের মানুষের কাছে সমকামীতার চেয়ে ‘অনার কিলিং’ বেশী গ্রহণযোগ্য। পরিবারের সম্মান নষ্ট করার দায়ে পরিবারের সদস্যরাই স্বজনকে হত্যা করাকেই অনার কিলিং বলা হয়। মুসলিম পরিবারগুলোতে মেয়ে সদস্যরাই এই অনার কিলিং এর শিকার হয় বেশী।

Jui  Banner Campaign
ট্যাগ: অনার কিলিংআরবআরব বিশ্বনারী অধিকারমধ্যপ্রাচ্যমুসলিমসমকামীতা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT