চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধর্ম জানা যায়নি’ বলে সৎকারের অধিকারও পায়নি হতভাগা!

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
১০:২৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
মর্গ

মর্গে পড়ে আছে সেই হতভাগার মরদেহ

আড়াই বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একটি মাঝবয়সী লোকের বেওয়ারিশ মরদেহ পড়ে আছে। কিন্তু তিনি আসলে কোন ধর্মের তা নির্ণয় করা যায়নি বলে এতদিনেও তাকে সৎকার করতে পারেনি ঢামেক কর্তৃপক্ষ।

প্রায় প্রতিদিনই ঢামেক মর্গে মরদেহ আসে। বেওয়ারিশ হলেও তাকে আঞ্জুমান মফিদুল ইসলাম বা অন্য কোন উপায়ে সৎকারের ব্যবস্থা করা হয়। কিন্তু তার ধর্ম না জানার কারণে হতভাগা ওই লোকটি পায়নি সৎকারের অধিকার।

ঢামেক মর্গে মরদেহ সংরক্ষণের জন্য থাকা পাঁচটি ফ্রিজের তিনটিই নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন। ফলে মরদেহগুলো এমনিতেই সংরক্ষণ করা যাচ্ছে না ঠিকমত। কিছুদিন না যেতেই বেশিরভাগই পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেখানে এতদিন ধরে পড়ে থাকা মরদেহটি ইতোমধ্যেই আকৃতি হারিয়েছে। এত দীর্ঘ সময়েও কেউ নিতে আসেনি তার মরদেহ। পায়নি সৎকারের অধিকারটুকুও।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন: আড়াই বছর যাবত মর্গে পচছে মরদেহটি। এতদিনে কেউই তার খোঁজ নিতে আসেনি। মাঝবয়সী লোকটির ধর্ম না জানার কারণে আঞ্জুমান মফিদুল ইসলাম বা অন্য কোনভাবে সৎকারও করা যায়নি।

রোববার দুপুরে ঢামেক মর্গে সরেজমিন গিয়ে দেখা যায়, বিকট দুর্গন্ধ ছড়ানোর ফলে মর্গের আশেপাশের লোকজন নাকে হাত বা রুমাল চেপে হাটছেন।

মর্গ সহকারী বাবুল চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় দুই মাস যাবৎ ফ্রিজগুলো নষ্ট হয়ে পড়ে থাকায় লাশগুলোর দুর্গন্ধে এখানে মানুষ থাকতে পারে না।

তিনি জানান, প্রতিটি ফ্রিজে চারটি করে মরদেহ সংরক্ষণ করা যায়। পাঁচটি ফ্রিজের মাত্র দুটি ভালো আছে। তাতে আটটি মরদেহ রাখা যাচ্ছে। কিন্তু সব মিলে মরদেহ আছে ২১টি। ফলে বাকি মরদেহগুলো গলছে।

ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদের দেয়া তথ্য অনুযায়ী মরদেহগুলোর মধ্যে ২টি ভারতীয় নাগরিকের, ১টি নাইজেরিয়ান, ১ টি দক্ষিণ আফ্রিকান, আর ৩টি মরদেহ জঙ্গিদের। বাকী মরদেহগুলো বেওয়ারিশ।

চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রক্রিয়াগত জটিলতায় আটকে আছে বিদেশীদের মরদেহগুলো। বাকীগুলো সৎকারের জন্য আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামকে বলেছি। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে না।

ফ্রিজগুলো মেরামতের জন্য কলেজের প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি পাঠালেও কোন সাড়া মেলেনি বলে জানান তিনি।

ছবি: সাখাওয়াত আল আমিন

ট্যাগ: ঢাকা মেডিকেল কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধুত্বের ৩০ বছরে চারুকলা ৮৭’র শিল্পীত প্রকাশ

পরবর্তী

কমনওয়েলথে রাজীবের জয়, হেরেছেন ফাহাদ

পরবর্তী
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব

কমনওয়েলথে রাজীবের জয়, হেরেছেন ফাহাদ

পণ্য পরিবহন সুবিধার জন্য মহাসড়কজুড়ে শিল্প করিডোর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT