বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষা দিতে চেন্নাইয়ে গেছেন বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানি। অভিযুক্ত পেসার তাসকিন আহমেদের পরীক্ষা হবে সোমবার।
বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য সাত দিনের সময় বেঁধে দিলেও আজই ভারতের ধর্মশালা থেকে চেন্নাইয়ে গেছেন আরাফাত সানি। সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মনোনীত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সানির বোলিং অ্যাকশনের শুদ্ধতা পরীক্ষা করা হবে।
দু’এক দিনের মধ্যে রিপোর্টের ফলাফল দেয়া হবে। ইতিবাচক ফল আসলে এবং বাংলাদেশ সুপার টেন’এ উঠলে সানি দলের সঙ্গে যোগ দেবেন।
এছাড়াও ওমানের বিপক্ষে খেলার জন্য তাসকিন এই পরীক্ষা দেবেন ১৪ মার্চ।







