চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ. এশিয়ায় সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের প্রশংসায় মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে দু’দেশের মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যকর পদক্ষেপ নেওয়ারও ডাক দেন মোদি।

সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর যৌথ অধিবেশনে ৫ম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ৪৫ মিনিটের ভাষণ দেন নরেন্দ্র মোদি। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে দুই দেশকে প্রচলিত নিরাপত্তা এবং সামরিক ব্যবস্থার বাইরে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার আহ্বান জানান মোদি।

Banglabid

কংগ্রেসে ভাষণের আগে নরেন্দ্র মোদি হাউজ স্পিকার পল রায়ানের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন।

ভারত এবং যুক্তরাষ্ট্র একে অপরের কাছে পারস্পরিক চাওয়া-পাওয়ার বাইরে কিভাবে  দেশ দু’টি সারা বিশ্বের কল্যাণ করতে পারে সেটাই বর্তমানের চাওয়া বলে মন্তব্য করেন মোদি।

প্রাচীন ভারতীয় যোগ সাধনা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হওয়ায় এবং ৩ কোটি যোগ ব্যায়ামকারী যুক্তরাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি।

Reneta

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং সন্ত্রাস দমনে আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, প্রতিশ্রুতি পালন বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে বলে উল্লেখ করেন মোদি।

২০০৮ এ মুম্বাইয়ে জঙ্গি হামলার পর ভারতের প্রতি যুক্তরাষ্ট্র কংগ্রেসের সমর্থনকে ধন্যবাদ জানান তিনি।

মোদি বলেন, ইতিহাসের সব দ্বিধা-দ্বন্দ্ব-সন্দেহ পেরিয়ে আলোচনার মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্র পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পৌঁছতে সক্ষম হয়েছে। দু’দেশের সম্পর্কই পারে শান্তি এবং সমৃদ্ধির নতুন যুগের সূচনা ঘটাতে।

ভারতের জনগণ এবং প্রাচীন ইতিহাসের প্রতি যুক্তরাষ্ট্রবাসীদের আগ্রহকে স্বাগত জানান মোদি। ভাষণের অধিকাংশ জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের যৌক্তিকতা এবং ‘চিরশত্রু’ পাকিস্তান ও চীনের দক্ষিণ চীন সাগরে সম্প্রসারণমূলক’ নীতির বিষয়ে আঞ্চলিক উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবামা-মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আসল যুদ্ধের’ আগে শক্তি দেখাল রোনালদোরা

পরবর্তী

কৌতিনহোর হ্যাটট্রিকে ব্রাজিলের বড় জয়

পরবর্তী

কৌতিনহোর হ্যাটট্রিকে ব্রাজিলের বড় জয়

গোবিন্দগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ আরেক জেএমবি সদস্য নিহত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT