চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনএসজি: ভারতকে যুক্তরাষ্ট্রের সমর্থন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ-এনএসজি-তে ভারতের অন্তর্ভূক্তির জন্য সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’-এমটিসিআর-এর সদস্য হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না ভারতের সামনে।

সবক’টি দেশই ভারতকে সদস্য করার ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। গ্রুপে ভারতের অন্তর্ভূক্তিতে এখন থেকে উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রপ্তানি ও আমদানি করা ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ড্রোন আমদানি করতে পারবে তারা।

যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Banglabid

দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোদি, বিশ্বের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ- এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তিতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান।

এর ফলে,বিদেশ থেকে সর্বাধুনিক মিসাইল প্রযুক্তি আমদানি এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ড্রোন বানানোর ক্ষেত্রেও ভারতকে আর কোনও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে না। তবে এমটিসিআর-এর সদস্য হওয়ার ফলে ভারতও ৩০০ কিলোমিটারের বেশি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে পারবে না।

বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক দিকগুলির ওপর জোর দিয়েছেন দুই নেতা। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ছাড়াও, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি অংশীদারিত্ব, প্রতিরক্ষা,আঞ্চলিক নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

Reneta

সংবাদ সম্মেলনে ওবামা বলেন,ভারতের সঙ্গে পরমাণু  চুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, প্রযুক্তিতে ক্রমাগত উন্নতি এবং সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র সব সময় ভারতের সাথে রয়েছে।

এর আগে, হোয়াইট হাউসের বিখ্যাত ওভাল অফিসে মোদীকে  স্বাগত জানান ওবামা। ওদিকে পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আজ মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। এরপর গণ্যমান্য ব্যক্তি ও আইনপ্রণেতাদের জন্য এক সংবর্ধনায় তিনি যোগ দেবেন।

মোদি মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভারত-যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কয়েক দফা বৈঠক করবেন বলেও জানা গেছে। তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবামা-মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মামুনের ‘বার্ড সেফ হাউজ’

পরবর্তী

বলিভিয়ায় পাহাড়ে বাস উল্টে নিহত ১৭

পরবর্তী

বলিভিয়ায় পাহাড়ে বাস উল্টে নিহত ১৭

কালো তালিকা মুক্ত হলো সৌদি জোট

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT