আন্তর্জাতিক

দ্রুত অনুমোদনের জন্য ভারতের সঙ্গে আলোচনায় ফাইজার

করোনা ভ্যাকসিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইজার ভ্যাকসিনের সিরিঞ্জ ও বোতল, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচির অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস ভ্যাকসিনের ‘দ্রুত অনুমোদনের পথ’ নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করছে ফাইজার।

প্রতিষ্ঠানটির সিইও অ্যালবার্ট বৌরলা সোমবার সামাজিক নেটওয়ার্ক লিঙ্কডইন-এ এই তথ্য জানান।

সেখানে তিনি ৭০ মিলিয়ন ডলার মূল্যের ওষুধ অনুদানেরও ঘোষণা দেন।

অ্যালবার্ট বৌরলা বলেন, দুর্ভাগ্যজনকভাবে কয়েক মাস আগেই আমরা আবেদন জমা দিলেও ভারতে আমাদের ভ্যাকসিন অনুমোদন পায়নি।

সবশেষে তিনি লিখেছেন, আমরা বর্তমানে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন ব্যবহারের জন্য দ্রুত অনুমোদনের পথ তৈরি করার জন্য ভারত সরকারের সাথে আলোচনা করছি।

বিষয়:করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসফাইজারভ্যাকসিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…