বিনোদন

‘দ্য ব্যাটম্যান’র দৈর্ঘ্যে আপত্তি ওয়ার্নার ব্রাদার্সের, বিপাকে নির্মাতা

ব্যাটম্যান চরিত্রের কালো মাস্ক ও কোট পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটম্যান চরিত্রের একটি ছবি, যেখানে তিনি কালো মাস্ক ও কোট পরেছেন, অন্ধকার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবিটি নিয়ে পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। ব্যাটম্যানের পোশাকে এই ছবিতে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। শোনা যাচ্ছে এই ছবির দৈর্ঘ্য হবে ১৮০ মিনিট বা তিন ঘণ্টা। তবে বিষয়টি নিয়ে মোটেই খুশি নন ওয়ার্নার ব্রাদার্স।

‘উই গট দিস কভার্ড’র সূত্রে জানা গেছে, পরিচালক ম্যাট রিভসকে ছবির দৈর্ঘ্য কমাতে বলেছেন ওয়ার্নার ব্রাদার্স। অন্তত ৩০ মিনিট কেটে বাদ দিতে বলা হয়েছে ছবি থেকে। এতে অবশ্য বিপাকে পড়েছেন নির্মাতা। ছবির দৈর্ঘ্য কমাতে হলে বাদ দিতে হবে অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য। এতে সিনেমার কাহিনীতে প্রভাব পড়তে পারে বলে মনে করেন নির্মাতা।

কিছুদিন আগে শোনা গিয়েছিল ‘দ্য ব্যাটম্যান’-এর ফার্স্ট কাট পছন্দ হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের। শুধু তাই নয়, রবার্ট প্যাটিনসনের সঙ্গে নির্মাতার মতের অমিলের কারণে শুটিং সেটে ঝামেলা হয়েছে কয়েকবার।

এ সিনেমার শুটিং শুরু হওয়ার পর প্রথম বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়েই। টোয়ালাইটখ্যাত এ অভিনেতাকে ব্যাটম্যান চরিত্রে মেনে নিতে পারছেন না ব্যাটম্যান ভক্তরা। প্রথম লুক প্রকাশ পাওয়ার পর সমালোচনা আরো জোরদার হয়। কইমই

বিষয়:ওয়ার্নার ব্রাদার্সদ্য ব্যাটম্যানম্যাট রিভসরবার্ট প্যাটিনসনলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…