দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ১৭ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে সাউথ আফ্রিকা ২-০ তে এগিয়ে গেলো।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙ্গে ১১৫ রানে। তবে খাদিজাতুল কুবরার চার উইকেট শিকারে ২২৩ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা।
জবাবে শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেট জুটিতে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন শারমিন এবং অধিনায়ক রুমানা। ব্যক্তিগত ৬৮ রানে রুমানা আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ দল। শারমিন ৭৪ রানে সাজঘরে ফেরেন।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২০৬ রানে।







