চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ধাপে ১২২ উপজেলায় আ. লীগের প্রার্থী ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গোপালগঞ্জের ৭ উপজেলা বাদে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের নাম।

তৃণমূলের চাওয়া ও জরিপের ভিত্তিতেই এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগের দিন শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

তবে দলের সভাপতি শেখ হাসিনার অনুমোদনের পর গোপালগঞ্জ জেলার ৭ উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

যুদ্ধপরাধীদের আত্নীয়র দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি তদন্ত করবে বলে জানান ওবায়দুল কাদের।

Reneta

আদালতের সাজা পাওয়া আসামি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপে দলীয় কর্মকাণ্ড চালানো ও জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ে বিএনপির মামলার বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে ৫ বিভাগের ১৭টি জেলার ১২৯টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

এরপর ২২ ফেব্রুয়ারি তৃতীয় ধাপ ও ২৩ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করবে আওয়ামী লীগ। ঈদের পর ঘোষণা করা হবে শেষ ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের নাম।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT