চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে চীনের পতাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ বছর পরে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে পতাকা স্থাপন করেছে চীন। চীনের জাতীয় মহাকাশ সংস্থার প্রকাশিত ছবিগুলিতে দেখা যায় পাঁচ তারকাযুক্ত লাল পতাকাটি বায়ুহীন চাঁদের পৃষ্ঠের ওপরে স্থাপন করেছে।

বৃহস্পতিবার পাথরের নমুনা নিয়ে চন্দ্রপৃষ্ঠ ছাড়ার আগে ছবিগুলি মহাকাশযান চ্যাং-৫ ক্যামেরা বন্দি করে।আগের দুটি চীনা চন্দ্র মিশনের পতাকা নিয়ে গেলেও তা চন্দ্র পৃষ্ঠে স্থাপন করতে পারেনি।

১৯৬৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অ্যাপোলো-১১ মিশন নিয়ে চাঁদে প্রথম পতাকা লাগিয়েছিল। পরবর্তী পাঁচটি মার্কিন পতাকা ১৯৭২ সাল পর্যন্ত পরবর্তী মিশনের সময় চন্দ্র পৃষ্ঠে লাগানো হয়েছিল।

এর আগে ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চাঁদের নমুনা সংগ্রহে চীনের পাঠানো মানুষবিহীন মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

চীনা কর্তৃপক্ষের দাবি করে, ৭ হাজার ৫০০ নিউটনের ইঞ্জিনের চাপ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ১৫ মিনিট উড্ডয়নের পরে ৩টা ১৫ মিনিটে মহাকাশযান চ্যাং’ই-৫ চাঁদের পৃষ্ঠে অবতরণ করে।

মহাকাশযানটি চাঁদের ঝড়ের সমুদ্র নামের স্থানের নিকতবর্তী একটি উচ্চ আগ্নেয়গিরির লক্ষ্য করে এগিয়ে যাবে। তার আশেপাশে পরীক্ষা করে এবং পৃষ্ঠের উপকরণ সংগ্রহ করার জন্য কয়েকদিন ব্যয় করবে বলে আশা করা হয়।

Reneta

অভিযানের সুবিধার্থে ক্যামেরা, স্পেকট্রোমিটার, রাডার, একটি স্কুপ এবং একটি ড্রিলসহ বেশ কয়েকটি যন্ত্র রয়েছে যানটিতে।

চ্যাং’ই-৫ মহাকাশযানের নামকরণ করা হয় চীনা প্রাচীন চাঁদের দেবীর নামানুসারে। লং মার্চ ৫ রকেটে করে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চাঁদের ঝড়ের সমুদ্র নামের অনুন্মোচিত অংশ থেকে ২ কেজি নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে চেষ্টা করবে সে। চাঁদের উৎস ও গঠন বোঝার কাজে সাহায্য করবে।

এই ধরনের সর্বশেষ অভিযানের নাম ছিলো লুনা ২৪। সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৭৬ সালে তা পরিচালনা করে। ১৯৭৬ সালের ওই অভিযানে যেখানে সংগ্রহ করা হয়েছিলো ১৭০ গ্রাম নমুনা। আর অ্যাপোলো অভিযানে মানুষ গিয়ে সংগ্রহ করেছিলো ৩৮২ কেজি মাটি ও পাথর।

১৯৭০ সালের পর প্রথমবারের মতো চাঁদের পাথর পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু করে চীন। মানুষবিহীন চ্যাং’ই-৫ প্রব গত ২৪ নভেম্বর ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। গত প্রায় একসপ্তাহ পর সফলভাবে অবতরণ করে প্রায় ৮.২ টনের চীনের এ মহাকাশযান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাং’ই-৫
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT