চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৩০ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

চেয়ারম্যান পদে চার শতাধিক প্রার্থীর সাফল্যে দ্বিতীয় দফার ইউপি নির্বাচনেও দুই-তৃতীংয়াশেরও বেশি ইউনিয়নে জয় পেয়েছে আওয়ামী লীগ। ৬শ’ ৪৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিএনপি জয় পেয়েছে ৬১টিতে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন শতাধিক ইউনিয়নে।

দলীয় প্রতীকে প্রথম ইউপি নির্বাচনের ২য় ধাপে ৬শ’ ৪৩টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী সব জেলায়ই সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৪শর বেশি ইউপিতে।

প্রথম দফার মতো এবারো দুই দলের বিদ্রোহী এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা শতাধিক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরেরসরাইয়ের সবকটি ইউনিয়নেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। সন্দ্বীপেরও একটি ইউনিয়ন ছাড়া বাকীগুলো আওয়ামী লীগেরই।

কক্সবাজারের পেকুয়ায় তিনটিতে বিএনপি ২টিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্রী প্রার্থী বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জে ১১টি ইউপিতে জয় এসেছে আওয়ামী লীগ প্রার্থীদের। ৫টিতে বিজয়ী হয়েছে বিএনপি।

কুমিল্লায় ৯টি আওয়ামী লীগ প্রার্থীদের। কুষ্টিয়ায় অনুষ্ঠিত দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার প্রায় সব ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা।

Reneta

গাজীপুরে ৭টির মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে ৬টিতে। গোপালগঞ্জের প্রায় সব ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

চাঁদপুরের ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৫টিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ ৩টিতে বিএনপি। জামালপুর জয়পুরহাট ঝিনাইদহ টাঙ্গইল ঠাকুরগাঁওয়ে বেশীর ভাগ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। একই অবস্থা দিনাজপুর নওগাঁ নীলফামারী নেত্রকোণা নোয়াখালি পাবনায়।

নরসিংদীতে একটি ইউনিয়নে বিএনপি প্রার্থী চেয়ারম্যান হয়েছেন। বাকী ১৪টিতে আওয়ামী লীগ। বগুড়ায় অনুষ্ঠিত ১৮টি ইউনিয়নের তিনটিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা।

সিলেট বিভাগের কয়েকটিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হলেও বেশীর ভাগ বিজয় এসেছে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের। ভোলায় ২য় দফার ৮টির মধ্যে ৭টি এবং প্রথম দফায় স্থগিত হওয়া ৪টির সব কটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT