আন্তর্জাতিক

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মোদি

নরেন্দ্র মোদি-প্রধানমন্ত্রী-নিয়োগ

দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সেই সঙ্গে তাকে নতুন সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন।

এর আগে দিল্লির সেন্ট্রাল হলে সর্বসম্মতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের প্রধান নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। এনডিএ-র নেতা নির্বাচিত ও দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানানোয় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে পরাজয়ের দায় নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব নাকচ করে দিয়েছে দলের কার্যনির্বাহী কমিটি সিডব্লিউসি। একইভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে মমতা ব্যানার্জির প্রস্তাবও নাকচ করেছে তার দল।

বিষয়:নরেন্দ্র মোদি ভারতের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…