বিনোদন

টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস

রকস্টার জেমস টিকা নিচ্ছেন, স্বাস্থ্য সেবা কর্মীরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রকস্টার জেমস টিকা নিচ্ছেন, তার পাশে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল ফেব্রুয়ারির ১০ তারিখে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছিলেন দেশের খ্যাতিমান রকস্টার ও নগরবাউলের ফারুক মাহফুজ আনাম জেমস। এবার দ্বিতীয় ডোজ নিলেন তিনি।

রবিবার ( ১১ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালে জেমস ভাইকে করোনার দ্বিতীয় টিকা পুশ করা হয়। সেখানে জেমস ভাইয়ের সাথে আমিও উপস্থিত ছিলাম। প্রথম ডোজ নেয়ার মতোই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।

এরআগে প্রথম ডোজ নেয়ার পর তিনি জানিয়েছিলেন, কোনও সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস ভাই নিজেই উদ্যোগী হয়ে টিকা গ্রহণ করেন।

বিষয়:করোনা জেমস ডোজ নগর বাউল ভ্যাকসিন রবিন ঠাকুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…