দ্বিতীয় টি২০তে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী মাঠে পারফরম্যান্স ঠিক থাকলে জয়ের লক্ষ্য পূরণ হবে বলে মনে করছেন সৌম্য সরকার।
প্রথম টি২০ ম্যাচ হেরে যাওয়ার মধ্য দিয়ে শুরু হলেও সাউথ আফ্রিকানদের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রোটিয়ারদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পরিকল্পনাই করছে সাম্প্রতিক অতীতে দুর্দান্ত খেলা টিম টাইগার্স।
প্রথম টি২০ ম্যাচে ৫২ রানে হেরে যাওয়ার পেছনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারাকে কারণ হিসেবে উল্লেখ করলেন ওপেনার সৌম্য সরকার। দ্বিতীয় টি-টুয়েন্টিতে সাউথ আফ্রিকানদের বিপক্ষে মাঠের পরিকল্পনাও ঠিক করা আছে বলে জানিয়েছেন সৌম্য।
দু’ টি টুয়েন্টির মাঝের দিন বাংলাদেশ দল বিশ্রামে থাকলেও অনুশীলন করেছে প্রোটিয়ারা। মিরপুরের হোম অব ক্রিকেটের শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ শুরু হবে মঙ্গলবার বেলা ১ টায়।






