চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় গুলি বের না হওয়ায় প্রাণে বেঁচে যান টুটুল

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৮:০৫ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

গোয়েন্দা পুলিশ বলছে, অফিসে লোক বেশি থাকা আর হামলাকারীর পিস্তলের দ্বিতীয় গুলি বের না হওয়ায় প্রাণে বেঁচে যান শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল। টুটুল ও তার দুই বন্ধুর ওপর হামলার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কথাও ভাবছে পুলিশ।

তবে এ ঘটনার স্বীকার করে বিবৃতি দেওয়া আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কোনো যোগসূত্র আছে কি-না, গোয়েন্দারা তা এখনও নিশ্চিত করতে পারেনি।

লালমাটিয়ার সি ব্লকের ৮ বাই ৩ নম্বর লেনের এই বাড়ির চতুর্থ তলায় শনিবার দুপুরে শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও চাপাতির কোপে আহত হন প্রকাশক আহমেদুর রশীদ, তার বন্ধু কবি রণদীপম বসু এবং ওয়াসিকুল হক।

ওই হামলায় তিন যুবক অংশ নিয়েছিলো বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী নিশ্চিত হয়েছে পুলিশ। তবে ওই যুবকরা ভাড়াটিয়া খুনি কি-না বা কোনো জঙ্গি সংগঠনের সদস্য খুঁজে দেখছে গোয়েন্দা পুলিশ।

তেজগাঁও অঞ্চলের পুলিশের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ব্যক্তিগত, ব্যবসায়িক বিষয়, জঙ্গি তৎপরতা, বা অন্য কোনো গোষ্ঠীর সম্পৃর্কতা আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। এমনকি অতীতে যেমনভাবে আমরা এসব বিষয় খতিয়ে দেখেছি ঠিক তেমন ভাবেই গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি।

বিপ্লব সরকার আরো বলেন হামলার দায় স্বীকার করে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দেওয়া বিবৃতি তাদেরই কি না নিশ্চিত হতে পারেনি পুলিশ। ব্যক্তি অথবা গোষ্ঠী এ ঘটনার দৃষ্টি এক দিক থেকে আরেক দিকে সরিয়ে নেওয়ার কোনো ধরনের প্রচারণা চালাচ্ছে কিনা, অথবা তার দাবিটি সঠিক কিনা এই বিষয়টিও আমরা তদন্ত ও যাচাই বাছাই করে দেখছি।

Reneta

এদিকে ঘটনার দুই দিন পর এই ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত কয়েকজন যুবককে আসামী করে বিকালে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগারব্লগার খুনব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT