চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় অভ্যুত্থানের আশঙ্কায় এরদোগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে আবারও সেনা অভ্যুত্থানের চেষ্টা হতে পারে বলে আশঙ্কায় রয়েছে দেশটির নেতৃত্ব। এ ভয়ে বেশ কয়েকটি সামরিক ইউনিটকে তাদের নিজ নিজ ঘাঁটিতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাজধানী আঙ্কারা এখনো পুরোপুরি নিরাপদ বলে নিশ্চিত না হওয়ায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও ইস্তাম্বুল থেকে আঙ্কারা যেতে দেরি করছেন।

প্রায় ৬ লাখ সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থা সদস্যের শক্তিশালী দূর্গে সিনিয়র পদমর্যাদার অভ্যুত্থানপন্থি কর্মকর্তারা অনেক বেশি গভীরে ঢুকে গেছেন বলে এরদোগান সরকার দাবি করেছে। মঙ্গলবার অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত হিসেবে ২৭৫ সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দেন তুরস্কের এক আদালত। সাজাপ্রাপ্তদের ৮৫ জনেরও বেশি জেনারেল এবং অ্যাডমিরাল পদমর্যাদার। অন্যান্য সূত্রমতে সংখ্যাটি ৮৫ নয়, ১২৫।

এখান থেকেই তুরস্ক সরকার ধারণা করছে, ব্যর্থ অভ্যুত্থানে বহু সিনিয়র কর্মকর্তা জড়িত ছিলেন। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে তা বলেনি।

সামরিক বাহিনীর বহু উচ্চ পর্যায়ের কর্মকর্তা এখনো গ্রেফতার হচ্ছেন। এদের মধ্যে বিমানবাহিনীতে এরদোগানের উপদেষ্টা লে. কর্নেল এরকান ক্রিভাক এবং সেকেন্ড আর্মির অধিনায়ক জেনারেল আদেম হুদুতি অন্যতম। জেনারেল হুদুতি গ্রেফতার হওয়া সেনা অধিনায়কদের মধ্যে জ্যেষ্ঠতম। তার অধীনে থাকা সেকেন্ড আর্মি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। তাদেরকে আপাতত নিজ নিজ শিবিরেই থাকার নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে ইস্তাম্বুলে থার্ড কর্পস-এর মূল ঘাঁটির গেটগুলোর সামনে আবর্জনার ট্রাক আর ভারী যানবাহন দিয়ে আটকে রাখা হয়েছে।

মূল অভ্যুত্থানের পরিকল্পনা ও সমর্থনের দায়ে প্রেসিডেন্টের সামরিক সচিব আলী ইয়াজিকিসহ এরদোগানের কাছের বেশ কয়েকজন আটক হয়েছেন। তারাসহ সামরিক বাহিনী এবং বিচার ব্যবস্থার সিনিয়র কর্মকর্তাদের ব্যাপক হারে আটক করার বিষয়টি উল্লেখ করে ইস্তাম্বুলে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে কর্মরত আসলি আয়দিনতাসবাস জোর দাবি করেন, তুরস্ক আরেকটি অভ্যুত্থান চেষ্টার ভয়ে আছে। এ কারণেই তা ঠেকাতে এত কিছু করছে সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় অভ্যুত্থানের আশঙ্কায় এরদোগান

পরবর্তী

মাহির বিয়ে পর্ব শুরু

পরবর্তী

মাহির বিয়ে পর্ব শুরু

মাহির বিয়ে পর্ব শুরু

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT