চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিগুণ টেস্ট খেলার সুযোগ চান তামিম

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৯:৩৬ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৫
স্পোর্টস
A A

আরও বেশি টেষ্ট ম্যাচ খেলার ইচ্ছের কথা জানিয়েছেন টেষ্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা তামিম ইকবাল। এখনকার তুলনায় আরও দ্বিগুণ ম্যাচ খেলার সুযোগ চান বাংলাদেশী ওপেনার।

তবে নিজের রেকর্ড গড়ার দিনে মুমিনুল হকের রেকর্ড হাতছাড়া হওয়ায় হতাশাও আছে তামিমের।

শনিবার ঝলমলে রোদ ছিলো না। কিন্তু ফতুল্লার আকাশ তখনও পরিস্কার। চতুর্থ দিনের শুরুর আগেই টিম-ইন্ডিয়া জানিয়ে দেয়, প্রথম ইনিংসে আর ব্যাট করার ইচ্ছা নেই তাদের। দিনের শুরু থেকেই তাই ব্যাট হাতে পান বাংলাদেশী ওপেনাররা।

ব্যক্তিগত ৭ রানে অনন্য এক মাইলফলক ছুঁয়ে ফেলেন তামিম ইকবাল। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ৩ হাজার ২৬ রান পেছনে ফেলে টেষ্ট ক্রিকেটে তামিম হয়ে যান বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট স্কোরার।

অবশ্য মাইলস্টোন ছোঁয়ার ইনিংসটা বেশি বড় হয়নি। ফিরেছেন ১৯ রানে।

বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের হিসাবের খাতাটা আরও বেশি দীর্ঘ করতে আরও বেশি টেস্ট খেলতে চান বাংলাদেশের ড্যাশিং-এ ওপেনার।

Reneta

তিনি বললেন, ‘বছরে আমরা তিন-চারটা টেস্ট খেলি। এতো কম টেস্ট খেলে একজন ব্যাটসম্যানের পক্ষে ১০ হাজার রান করা সম্ভব না। শুধু আমি কেনো! কারো পক্ষেই এটা করা সম্ভব নয়। বছরে আট-দশটি টেস্ট খেলতে পারলে হয়তো সম্ভব।’

মাইলস্টোন ইনিংসটা বড় করতে না পারার দুঃখ আছে টাইগার ওপেনারের।

আর ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের হতাশা অন্য জায়গায়। এতো ভালো ব্যাট করেও ফলহীন এক টেষ্ট। ধাওয়ান বলেন, হতাশা তো কিছুটা আছেই। বৃষ্টির বাধার মধ্যে ভালো ব্যাট করে ম্যাচটা হয়তো ফলশূন্যের দিকেই যাচ্ছে।

মেঘ-বৃষ্টি-রোদের খেলায় কেটে গেছে চার দিন। স্কোরবোর্ডে এখনও প্রথম ইনিংসের হিসাব-নিকাশ। ৩শ ৫১ রানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT