চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোষ স্বীকারে ক্ষমা পেলেন আইনজীবী মামুন মাহবুব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশের বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্যের জন্য দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে ক্ষমা করেছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ রোববার এ বিষয়ে রায় ঘোষণা করেন।

সেসময় আপিল বিভাগে স্বশরীরে উপস্থিত ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

সর্বোচ্চ আদালতের দেয়া এ রায় নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল অনলাইনকে বলেন, ‘আদালত রায়ে বলেছেন, যেহেতু কন্টেমপটনার (আইনজীবী মামুন মাহবুব) তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এবং আদালতকে নিশ্চয়তা দিয়েছেন যে, ভবিষ্যতে তিনি এ ধরনের অবমাননাকর কাজ থেকে বিরত থাকবেন ‘

‘‘এই বিবেচনায় এ মামলার পরবর্তী কার্যক্রম আর চলানো হবে না বলে সিদ্ধান্ত জানিয়ে মামলাটি নিষ্পত্তি করেছেন সর্বোচ্চ আদালত। তবে ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত এ মামলার যে ভিডিও রেকর্ডিং করা হয়েছে সেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’’

আদালতের তলবে গত বৃহস্পতিবার আপিল বিভাগে স্বশরীরে হাজির হয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চের কাছে নিঃশর্ত ক্ষমা চান এই আইনজীবী।

Reneta

সেদিন ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তার স্ত্রীও সুপ্রিম কোর্টের আইনজীবী সর্বোচ্চ আদালতের কাছে স্বামীর হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ক্ষমা চান সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এই দুই আইনজীবী নেতা সেদিন সর্বোচ্চ আদালতকে বলেন, ‘এরপর কখনো আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এ ধরনের কাজ করলে আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।’

আইনজীবী মামুন মাহবুব নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে এবারের মত ক্ষমা করে দেয়ার জন্য গত বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের কাছে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকনসহ আরো অনেকে।

আদালত সবার কথা শুনে এ বিষয়ে আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করেন।

গত ১২ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চের বিচারকাজ চলার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের ফেসবুকে দেয়া ‘অবমাননাকর’ মন্তব্যের বিষয়টি আদালতের নজরে আনেন।

আদালত আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে ২০ আগস্ট সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগে উপস্থিত হয়ে ফেসবুকে করা তার মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীসুপ্রিমকোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT