চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোষটা ভারতের ব্যাটসম্যানদেরই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তারকাবহুল লম্বা এক ব্যাটিং লাইনআপ। ১১ জন খেলোয়াড়ের মধ্যে ১০ নম্বর ক্রিকেটারও ব্যাটিংটা মোটামুটি জানেন। দেশের বাইরে সিরিজ জিততে না পারার পেছনে এরপরও ব্যাটসম্যানদের দায়ই দেখছেন বিরাট কোহলি। বিদেশের মাটিতে ভালো করার জন্য সতীর্থদের ব্যাট হাতে আরও ভালো করার তাগাদা দিয়েছেন ভারত অধিনায়ক।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দুই ম্যাচের চার ইনিংসে ক্যারিবীয়দের ৪০ উইকেট তুলে নিয়েছেন ভারতের বোলাররা। কেবল ঘরের মাঠেই নয়, বিদেশেও বেশ সফল এ বোলাররা। তাদের প্রশংসায় বেশ পঞ্চমুখই থাকলেন কোহলি।

‘বিদেশে বোলারদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি খুব খুশি যে তারা ২০ উইকেট শিকারের যোগ্যতা ধরে রেখেছে।’

কিন্তু ব্যাটিং নিয়ে কথা উঠতেই কোহলির কাছে পাসমার্ক পাননি ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো করলেও তার আগে ইংল্যান্ডের মাটিতে এক কোহলি ছাড়া ব্যর্থ বাকিরা। সেই সিরিজে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ভারত অধিনায়ক। ৫ ম্যাচে করেছেন ৫৯৩ রান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে ৩০০-এর বেশি রান করার প্রথম কৃতিত্বটা কোহলিরই। যদিও অধিনায়কের দেখানো পথ অনুসরণ করতে না পারায় ব্যর্থ হয় ভারত। সিরিজ হেরেছে ৪-১এ।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের পর আবার সেই ব্যাটিং নিয়েই কথা বলতে হল কোহলি, ‘অতীতের মতো আমি আবারও বলছি, আমাদের ব্যাটিংটা যদি ভালো হয় তবেই আমরা সিরিজ জিততে পারব। আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেভাবে আমরা ব্যাটিং করেছি তা থেকে যদি শিখতে পারি, যদি সেটা ধরে রাখতে পারি, তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিরাট কোহলিভারত ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ জিয়ার উদ্বোধন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১৬, ২০২৬

বিশ্বকাপ শেষ ডাচ তারকা ডিফেন্ডারের

মে ১৬, ২০২৬

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

মে ১৬, ২০২৬

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT